সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাকৃবিতে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে। বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে শুরু হওয়া মিছিলটি সমাবর্তন চত্বরে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি বাস্তবায়নের ওপর জোর দেন। তারা জানান, “আজকের কর্মসূচি প্রতীকী; এটি প্রশাসনের প্রতি আমাদের লাল সিগনাল। বহিরাগতরা আমাদের ওপর যে হামলা চালিয়েছে, তার বিচার এখনও আমরা পাইনি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে হামলাকারীদের শনাক্ত করবে।”

শিক্ষার্থীরা আরও বলেন, “আইন অন্ধ, তাই আমরা চোখে কাপড় বেঁধে আন্দোলন করছি। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহারসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভার সময় শিক্ষার্থীরা তালা দিয়ে শিক্ষকদের ৭ ঘণ্টা অবরুদ্ধ করেন। সেদিন রাত ৮টার দিকে বহিরাগতরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ এবং স্থাপনা ভাঙচুর করে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন। গত ২ সেপ্টেম্বর প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাকৃবিতে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫