সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জামায়াতের অমুসলিম শাখায় যোগ দিলেন ১১ সনাতন ধর্মাবলম্বী

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় যোগ দিয়েছেন ১১ জন সনাতন ধর্মাবলম্বী। শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বাঙালিপুর ইউনিয়নে আয়োজিত কর্মিসভায় ফুলের মালা পরিয়ে তাদের বরণ করা হয়।

জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান স্থানীয় জামায়াত নেতারা। এ সময় যোগদানকারীরা সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।

যোগদানকারীরা হলেন—শ্রী বিসনু, প্রশান্ত পাল, শ্রী ধীমন, শ্রী বিপ্লব কুমার, শ্রী সুশান্ত, অনিমেষ, দীপক, ঋষিকেষ, জয়দেব, অরুণ রায় ও শ্রী মনোরঞ্জ প্রমুখ।

নবযোগদানকারী শ্রী বিপ্লব কুমার বলেন, “জামায়াত বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই আইন বাস্তবায়ন হলে কোনো চুরি, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই শান্তিতে থাকতে পারবো। তাই আগামী নির্বাচনে জামায়াতের পাশে আছি।”

অন্যদিকে শ্রী বিসনু বলেন, “আমাদের ইউনিয়নে বহু দিনের জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন স্থানীয় জামায়াতের নেতারা। আগের সরকারের সময়ে বহু চেষ্টা করেও সমাধান পাইনি। জামায়াত নেতাদের ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়েই দলে যোগ দিয়েছি।”

ওই কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ মাযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজওয়ানুল হাসান ও বাঙালিপুর ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন।

এমপি প্রার্থীর গণসংযোগ

একই দিন রাতে সৈয়দপুর শহরে নির্বাচনি গণসংযোগ করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।

গণসংযোগকালে তিনি বলেন, “জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করবো ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী প্রমুখ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জামায়াতের অমুসলিম শাখায় যোগ দিলেন ১১ সনাতন ধর্মাবলম্বী

আপডেট সময় : ১০:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫