সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে সরকারি চাল জব্দ, ট্রলি চালক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি ৭৮০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মিজান মিয়া নামে একজন ট্রলি চালককে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন।

জব্দ করা চালের মধ্যে রয়েছে ২৮৬টি ৫০ কেজি ওজনের বস্তা এবং ৪৯৪টি ২৫ কেজি ওজনের বস্তা। এছাড়া ১ হাজারটি সরকারি লোগো লাগানো খালি বস্তা, একটি ট্রাক, একটি ট্রলি, তিনটি অটোরিকশা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্রও জব্দ করা হয়েছে। উদ্ধার করা চাল উপজেলা কার্যালয়ে রাখা হয়েছে।

অভিযানে আটক মিজান মিয়া ট্রলির চালক। তবে মিলের মালিক হক মিয়া পলাতক রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসাইন বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুত করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ টিপু সুলতান জানান, আটক মিজান মিয়াকে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে সরকারি চাল জব্দ, ট্রলি চালক আটক

আপডেট সময় : ১০:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫