সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মালামাল ও গরু জব্দ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়ন সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মদ, গরু ও অন্যান্য মালামাল জব্দ করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা অভিনব পদ্ধতিতে ভারত থেকে বিভিন্ন মালামাল পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানগুলোতে বিজিবি টহলদল ৭১ বোতল ভারতীয় মদ, ১২টি ভারতীয় গরু, বাংলাদেশি বিভিন্ন প্রকার মাছ এবং ব্যাটারিচালিত একটি ইজিবাইক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭২ হাজার ৫শ টাকা।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও ইজিবাইক ফেলে পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী হাসান পিপিএম বলেন, “বিজিবি সদস্যরা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মালামাল ও গরু জব্দ

আপডেট সময় : ০১:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫