সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে : উপাচার্য

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানান।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা প্রত্যাখ্যান করে হলে রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পূর্ণ অবসান দাবি করেন। তারা ছয় দফা দাবি উপস্থাপন করেন— কমিটি ঘোষণার কারণ ব্যাখ্যা, ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস ও বাম সংগঠনের গুপ্ত কমিটি বিলুপ্তি, হল একাডেমিক এলাকায় রাজনীতি নিষিদ্ধ করে পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা, সব হল কমিটি বিলুপ্তি, হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা, এবং দ্রুত ডাকসু বাস্তবায়ন।

এর আগে, ঢাবি শাখা ছাত্রদলের হল ইউনিটসমূহের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাডেমিক ও আবাসিক পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কমিটি ঘোষণায় বিকেলে রোকেয়া হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন তীব্র হয় এবং সব হলের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে সমবেত হন।

পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। দীর্ঘ আলোচনার পর উপাচার্যের পক্ষ থেকে ঘোষণা আসে— ২০২৪ সালের ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ঢাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকবে : উপাচার্য

আপডেট সময় : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫