বৃহস্পতিবার
হাটহাজারীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

আগামী ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার হাটহাজারী ডাকবাংলো চত্বরে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবন, কর্ম ও অবদান নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল জামিয়া ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান পরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী কাসেমী, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা আবু তাহের কাসেমী নদভী, আল্লামা আশরাফ আলী নিজামপুরী, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, শাইখ মুফতী হারুন ইযহার, মুফতী কেফায়েত উলাহ আজহারী এবং মুফতী মাহমুদ হাসান গুনবী।
এছাড়া বিশেষ উপস্থিতি হিসেবে থাকবেন ব্লগার শাফিউর রহমান ফারাবী এবং দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
দেশবরেণ্য ওলামায়ে কেরামসহ অসংখ্য ইসলামী ব্যক্তিত্বের উপস্থিতিতে এই আলোচনা সভাটি মহিমান্বিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
এসইউটি/











