সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

৭৫ বছর বয়সে বিএ পাশ করলেন কৃষক সাদেক আলী, সংবর্ধনা দিল বাউবি

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের কৃষক সাদেক আলী প্রামাণিক ৭৫ বছর বয়সে বিএ পাশ করেছেন। এ উপলক্ষে তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, অসুস্থ শরীর, ভাঙা পা— তবুও ৭৫ বছর বয়সে বিএ পাশের এই গল্প প্রমাণ করে, শিক্ষার কোনো বয়স নেই। এটা শুধু ডিগ্রির গল্প নয়, বরং ইচ্ছাশক্তির জয় এবং আজীবন শেখার অঙ্গীকারের অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

সংবর্ধিত শিক্ষার্থী সাদেক আলী প্রামাণিক বলেন, ছোটবেলায় বাবা-মা হারিয়ে দারিদ্র্যের কারণে ইন্টারমিডিয়েটের পর পড়াশোনা বন্ধ করতে হয়। পরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। ২০১৬ সালে হজ সম্পাদনের পর ছেলের উৎসাহে আবার পড়াশোনায় যুক্ত হয়ে বাউবিতে ভর্তি হই এবং ভালো ফলাফল করি।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলে জীবনের বড় একটি আক্ষেপ থেকে যেত। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই। শিক্ষা গ্রহণের কোনো শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষার আলোয় নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

৭৫ বছর বয়সে বিএ পাশ করলেন কৃষক সাদেক আলী, সংবর্ধনা দিল বাউবি

আপডেট সময় : ১০:০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫