সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নোয়াখালীতে মরহুম মাওলানা ইলিয়াসের পরিবারের সঙ্গে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ ও অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান নোয়াখালী জেলার মজলিসে আমেলা সদস্য সদ্য ইন্তেকালকারী মাওলানা ইলিয়াস রহ.-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অনুদান প্রদান করেছেন। শুক্রবার বিকেলে নোয়াখালীর কবিরহাটে মরহুমের বাসভবনে গিয়ে তিনি পরিবারের খোঁজখবর নেন এবং এতিম তিন সন্তানের দায়িত্ব নেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

এসময় সংগঠনের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা মরহুমের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

মাওলানা জাহিদুজ্জামান বলেন, মাওলানা ইলিয়াস রহ. ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। ফ্যাসিবাদের আমলেও তিনি নিরলসভাবে কাজ করেছেন। তার সাহস ও ত্যাগ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আরও বলেন, ইলিয়াস রহ. আমাদের ভাই, তার সন্তান আমাদেরই সন্তান সমতুল্য। তাদের শিক্ষা-দীক্ষা ও প্রয়োজনীয়তায় সংগঠন পাশে থাকবে। ইনশাআল্লাহ, সংগঠনের ব্যবস্থাপনায় তার বড় সন্তানের পড়াশোনাও চলমান থাকবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবীবুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস বেগমগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নোয়াখালীতে মরহুম মাওলানা ইলিয়াসের পরিবারের সঙ্গে খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ ও অনুদান প্রদান

আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫