মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন যারা
- আপডেট সময় : ১২:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ১৩ রবিউল আওয়াল) জুমার নামাজে ইমামতি ও খুতবা দেবেন প্রখ্যাত দুই আলেম। মসজিদে হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মসজিদে হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ড. বানদার বালিলাহ। তিনি ১৯৭৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন এবং উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইন বিষয়ে গ্রাজুয়েশন ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন।
অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা দেবেন শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। শৈশবেই পবিত্র কোরআন হিফজ করেন এবং ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৫ ও ২০১৬ সালে রমজানে তিনি মসজিদে নববির ইমাম নিযুক্ত হয়েছিলেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন
এসইউটি/











