অভিভাবকদের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা: ড. আজহারি
- আপডেট সময় : ০৩:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দাঈ ড. মিজানুর রহমান আজহারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক না দিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি লিখেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”
ড. আজহারি আরও উল্লেখ করেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।”

এসইউটি/











