চাঁদপুর মতলব দক্ষিণে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে স্থানীয় পানির ট্যাংকি সংলগ্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নোমান আহমাদের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লিয়াকত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ উল্লাহ খান এবং চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর আলম, জেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ ক্বারী রশীদ আহমদ, উপজেলা পৌর কমিটির সভাপতি মাওলানা মুজ্জাম্মিল ফারুকী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাতসহ ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপুলসংখ্যক আলেম, হাফেজ, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংগঠনে যোগদান করেন।

এসইউটি/










