সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জ্ঞান ফিরেছে ভিপি নুরের

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। এতে করে প্রচুর রক্তক্ষরণ হলেও বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে নুরুল হক নুরসহ গণ অধিকার পরিষদের একাধিক নেতা-কর্মী যৌথবাহিনীর লাঠিপেটায় আহত হন।

গণ অধিকার পরিষদের দাবি, তাদের মিছিলে জাতীয় পার্টির পক্ষ থেকে পেছন দিক থেকে হামলা চালানো হয়। অন্যদিকে জাতীয় পার্টির অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে গণ অধিকার পরিষদের মিছিল থেকে হামলা হয়েছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জ্ঞান ফিরেছে ভিপি নুরের

আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫