সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাওয়ানোর পর গণপিটুনি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ইন্দুরকানীতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে মিষ্টি খাওয়ানোর পর স্থানীয়দের দ্বারা গণপিটুনি দেয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা প্রথমে তাকে মিষ্টি খাওয়ান, পরে ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ হিরণকে উদ্ধার করে থানায় নেয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। সে সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ প্রকাশ্যে আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, “সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর হিরণ প্রকাশ্যে উল্লাস করেছিল। এজন্য স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দিয়েছে। আমরা তার বিচার দাবি করছি।”

পুলিশ জানায়, এহসান হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এ ঘটনায় আরও তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাওয়ানোর পর গণপিটুনি

আপডেট সময় : ০৭:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫