সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সৌদি আরবে ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ সফর ১৪৪৭ হিজরি। সফর মাসের দ্বিতীয় জুমায় মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে ইমামতি করবেন দুই প্রখ্যাত আলেম ও কারি।

মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ উসামাহ খাইয়াত। ১৯৫৬ সালে মক্কায় জন্ম নেওয়া তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে স্নাতক (১৯৭৭), মাস্টার্স (১৯৮২) ও পিএইচডি (১৯৮৮) সম্পন্ন করেন। তার বাবা শায়খ আব্দুল্লাহ ছিলেন মসজিদে হারামের ইমাম ও খতিব। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। ১৩৮০ হিজরিতে মক্কায় জন্ম নেওয়া তিনি ১৪০৫ হিজরিতে কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি শরিয়ায় অনার্স (১৪০৯ হিজরি) ও মাস্টার্স (১৪১৫ হিজরি) ডিগ্রি অর্জন করেন। মাত্র ১৯ বছর বয়সে কোরআন হিফজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে তারাবির ইমামতি করেন এবং মদিনায় যাওয়ার আগে কিছু সময় মসজিদে হারামেও ইমামতি করেন। ১৪১৪ হিজরি থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র: ইনসাইড দ্য হারামাইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজে ইমামতি করবেন যাঁরা

আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫