সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

৯ মাসে হাফেজ হলো ৯ বছরের গালিব

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ৯ মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করেছে ৯ বছর বয়সী শিশু উসমান খন্দকার গালিব। সোমবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন করে সে। গালিব কুমিল্লা মহানগরের নূরপুর খন্দকার বাড়ির মোহাম্মদ হাবিব খন্দকারের ছেলে।

গালিব রিয়াদুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি কুমিল্লা মহানগরের ছাতিপট্টি মসজিদের বিপরীত পাশে অবস্থিত। অল্প সময়ের মধ্যে হিফজ সম্পন্ন করায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ বিরাজ করছে।

গালিবের শিক্ষক ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা সুলাইমান সরকার জানান, “গালিব খুব অল্প সময়ে হিফজ শেষ করেছে। আমরা খুব আনন্দিত।” তিনি গালিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ও সহকারী শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ জানান, “গালিব অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র ছাত্র। তার আন্তরিক প্রচেষ্টা, বাবা-মায়ের মেহনত ও উস্তাদদের পরিশ্রমে সে এত দ্রুত হাফেজ হতে পেরেছে।”

উসমান খন্দকার গালিব ভবিষ্যতে বড় আলেম ও দীনের দাঈ হতে চায় এবং দেশ-বিদেশে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করার আশা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

৯ মাসে হাফেজ হলো ৯ বছরের গালিব

আপডেট সময় : ০২:১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫