সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাত্র সাড়ে ৪ মাসে কোরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফজলে রাব্বুল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন ১০ বছর বয়সী ফজলে রাব্বুল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের এই শিশু জেলার অন্যতম দ্রুততম সময়ের হাফেজ হিসেবে আলোচনায় এসেছেন।

শনিবার (২০ জুলাই) দুপুরে এ উপলক্ষে শ্রীঘর চকবাজার হজরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল এতিমখানা ও হজরত ফাতেমাতুজ জাহেরা (রহ.) সুন্নীয়া মহিলা মাদরাসার যৌথ আয়োজনে মাদরাসা প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন নবীনগর নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার আরবি প্রভাষক মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা। দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।

জানা গেছে, ফজলে রাব্বুল উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোহাম্মদ ফরিদ মিয়া ও পারভীন বেগম দম্পতির সন্তান। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে তাকে ভর্তি করা হয় শ্রীঘর চকবাজার হজরত শাহজালাল (রহ.) দারুল সুন্নাহ হিফজ মডেল মাদরাসায়। ভর্তি হওয়ার পর মাত্র ৪ মাস ১৫ দিনে (১৩৫ দিনে) সম্পূর্ণ কোরআন হিফজ করে সে।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, “ফজলে রাব্বুল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। নিয়মিত অধ্যবসায় ও অনুশীলনের মাধ্যমে সে এত অল্প সময়ে হিফজ শেষ করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সে একজন যুগোপযোগী আলেম হবে বলে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাত্র সাড়ে ৪ মাসে কোরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফজলে রাব্বুল

আপডেট সময় : ১২:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫