সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বক্তব্য দিবেন বুয়েট-ঢাবিসহ বিভিন্ন স্থানে

বাংলাদেশে ৯ দিনের সফরে আসছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ও পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ ৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশে তার আগমনকে কেন্দ্র করে ইসলামপন্থী শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

সফরকালে মুফতি তারিক মাসুদ ঢাকা, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইসলামি আলোচনা, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি, ফিকহ সেমিনার ও আলেম সমাজের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

সফরের বিস্তারিত কর্মসূচি অনুযায়ী, ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বক্তব্য দেবেন। একই দিন রাত ৯টায় ঢাকার ওয়ারীর মসজিদুন নূরে অনুষ্ঠিত হবে আরেকটি ইসলামি আলোচনা। এ দুটি আয়োজনের পেছনে আছেন হিশামুর রহমান তালহা ও মোশাররফ হোসেন মাহমুদ।

২৫ জুলাই শুক্রবার দুপুর ১২টায় বনশ্রী সেন্ট্রাল মসজিদে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। রাত ৭টা ৩০ মিনিটে পল্লবীর ইনসাফ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে বড় পরিসরের আরেকটি দাওয়াতি অনুষ্ঠান। আয়োজনে যুক্ত আছেন মোশাররফ হোসেন মাহমুদ ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।

২৬ জুলাই শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনের জনাকি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বিশেষ ইসলামি সম্মেলন। এ আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন হিশামুর রহমান তালহা ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।

২৯ জুলাই মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে কক্সবাজারে একটি ফিকহি সেমিনারে বক্তব্য দেবেন তিনি। আয়োজন করছেন খালিদ সাইফুল্লাহ আয়ূবী।

৩০ জুলাই বুধবার সকালে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং রাতে মৌলভীবাজার সদরে একটি ইসলামি সম্মেলনে অংশ নেবেন। এই আয়োজনগুলোর পেছনে আছেন হিশামুর রহমান তালহা ও খালিদ সাইফুল্লাহ আয়ূবী।

৩১ জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামিক দাওয়াহ কনফারেন্স, যা হবে তার সফরের সবচেয়ে বড় ও সমাপনী অনুষ্ঠান। আয়োজনে রয়েছে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার।

মুফতি তারিক মাসুদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় জন্মগ্রহণ করেন। দারুল উলূম করাচি থেকে দাওরায়ে হাদীস ও ইফতা সম্পন্নকারী এই আলেম প্রখ্যাত মুফতি রফী উসমানী ও মুফতি তকী উসমানীর ছাত্র ছিলেন। তার উপস্থাপনা সহজ, চিন্তাশীল এবং তরুণপ্রজন্মনির্ভর হওয়ায় তিনি দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বক্তব্য দিবেন বুয়েট-ঢাবিসহ বিভিন্ন স্থানে

বাংলাদেশে ৯ দিনের সফরে আসছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তারিক মাসুদ

আপডেট সময় : ০৯:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫