ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের বলে প্রচার করলেন সজীব ওয়াজেদ জয়
- আপডেট সময় : ০২:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার এক ছিনতাইকারীর গণধোলাইয়ের পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের ঘটনা বলে প্রচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ভিডিওটিতে দাবি করা হয়, গোপালগঞ্জে হত্যা করে পুলিশি গাড়িতে উঠানো হচ্ছে।
বুধবার রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক অনুসারে, ভিডিওটি আসলে ছিনতাইয়ের পর জনতার হাতে ধরা পড়া এক ব্যক্তিকে মারধরের দৃশ্য, যা ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজার এলাকায় ঘটেছে। ৪ জুন ‘ব্রাহ্মণবাড়িয়া ক্যাটল ক্লাব’ নামের একটি পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে স্পষ্টভাবে বলা হয়, ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, আজ গোপালগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।










