বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ জুলাই) নতুন কমিটি ঘোষণা করা হয়।
পুনর্গঠিত কমিটিতে মাওলানা সুলতান আহমদকে সভাপতি, মাওলানা এরফান হোছাইনকে সাধারণ সম্পাদক, মাওলানা নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা মোঃ ইসমাইলকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দিন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
