সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চাঁদ দেখা যায়নি, রোববার থেকে শুরু পবিত্র সফর মাস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আকাশে শুক্রবার (২৫ জুলাই) ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২৬ জুলাই) মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে সফর মাস গণনা শুরু হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য ও আবহাওয়ার উপাত্ত বিশ্লেষণ করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন— ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, স্পারসোর চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম এবং অন্যান্য ধর্মীয় ও আবহাওয়া সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ।

সভায় জানানো হয়, চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তগুলো ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয়ভাবে যাচাই-বাছাই ও পর্যালোনার মাধ্যমে নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সফর মাসের আনুষ্ঠানিকতা ও তাৎপর্য পালনে প্রস্তুতি নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চাঁদ দেখা যায়নি, রোববার থেকে শুরু পবিত্র সফর মাস

আপডেট সময় : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫