সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নুরাল পাগলের লাশ উত্তোলনের নির্দেশদাতা লতিফ গ্রেপ্তার

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশ উত্তোলনের নির্দেশদাতা মো. আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, এর আগে গ্রেপ্তারকৃত আসামি অপু কাজী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেখানে লতিফ ইমামের নাম উঠে আসে এবং তার নির্দেশেই নুরুল হক ওরফে নুরাল পাগলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছিল বলে তথ্য মেলে। ওই সূত্রে মানিকগঞ্জে অভিযান চালিয়ে লতিফসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এতে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

এদিকে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা সোমবার রাতে গোয়ালন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করা হয়েছে। এতে হত্যার পাশাপাশি অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, সম্পত্তি ক্ষতিসাধন, চুরি এবং জখম করার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন মানিকগঞ্জ ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দীনের ছেলে মো. আব্দুল লতিফ (৩৫), ফরিদপুর কোতোয়ালী থানার হাজী গনি শিকদারপাড়ার মজিবর শেখের ছেলে মো. আসলাম শেখ (২৬), গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আলম চৌধুরীপাড়ার বিল্লাল মন্ডলের ছেলে অভি মন্ডল রন্জু (২৯), পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লারপাড়ার আ. মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১)।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ডাকে আয়োজিত বিক্ষোভ থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশ ও প্রশাসনের ওপর হামলা চালানো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, এবং কবর থেকে উত্তোলন করা নুরাল পাগলের লাশ মহাসড়কের পদ্মা মোড়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত এবং ভক্ত রাসেল মোল্লা নিহত হন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নুরাল পাগলের লাশ উত্তোলনের নির্দেশদাতা লতিফ গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫