সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভোলায় মাওলানা নোমানীর জানাজার মাঠ থেকে প্রশাসনকে খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় খুন হওয়া ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি মাওলানা আমিনুল হক নোমানীর জানাজা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা-পূর্ব সমাবেশ থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশের ঘোষণা আসে।

রোববার (৭ সেপ্টেম্বর) জানাজা-পূর্ব সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন বিএনপির ভোলা জেলা আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হুসাইন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার আবুল বাশার মোহাম্মদ আব্দুর রহিম, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা ইসমাইল ফারুকী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নায়েবে আমির মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, হেফাজতে ইসলামীর নেতা মাওলানা মিজানুর রহমান, মরহুমের শশুর মাওলানা কামাল মাহমুদ ও বড় ছেলে মোহাম্মদ রেদওয়ান।

বক্তারা বলেন, ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সম্প্রতি একাধিক হত্যাকাণ্ড ঘটলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। নোমানীকে বাসায় নৃশংসভাবে হত্যা করার পরও কাউকে আটক করা হয়নি। এ অবস্থার পরিবর্তন না হলে ভোলার পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানাতে বাধ্য হবেন তারা।

বক্তারা আরও জানান, সোমবার ভোলার হাটখোলা মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ হবে। পাশাপাশি জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে। ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে পুলিশ সুপার প্রত্যাহারসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা মাওলানা আমিনুল হক নোমানীকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভোলায় মাওলানা নোমানীর জানাজার মাঠ থেকে প্রশাসনকে খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

আপডেট সময় : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫