সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কুমিল্লায় ধানের শীষের পাহারায় নৌকার মাঝিরা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় এক নৌকার মাঝিকে বিএনপির ধানের শীষ পাহারার দায়িত্ব দেওয়ার ঘটনা নিয়ে জেলায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজনকে, যিনি অতীতে নৌকা প্রতীকের ব্যানার-ফেস্টুন বানিয়ে স্থানীয় আওয়ামী লীগ এমপিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

গত ২৪ আগস্ট বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে ইউনিয়ন পর্যায়ের কমিটির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় দেখা যায়, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে ১০ জনেরও বেশি আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিকে রাখা হয়েছে। এর মধ্যে ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রউফ ভূঁইয়া, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের হয়ে সক্রিয় ছিলেন।

স্থানীয় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপিতে যারা বছরের পর বছর দুঃসময়েও দলের পতাকা বহন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের বাদ দিয়ে যারা সম্প্রতি দলে যোগ দিয়েছেন, তাদের পদে বসানো হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

নবগঠিত ইউনিয়ন বিএনপির কমিটিতে আরও দায়িত্ব দেওয়া হয়েছে—যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি আব্দুল হক, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য জামাল হোসেনকে। স্থানীয় নেতারা অভিযোগ করছেন, এরা সবাই আওয়ামী ঘরানার ব্যক্তি। এমনকি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন জজুকে।

স্থানীয় বিএনপি কর্মী সোলায়মান লিটন বলেন, “বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এরা কারা এবং এদের কেন বিএনপির মতো একটি জনপ্রিয় দলে জায়গা দিতে হলো, কীসের বিনিময়ে—তার জবাব চাই।”

এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “এমন কোনো তথ্য আমার জানা নেই। কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ করে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গত ১৬ বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, দলের জন্য ত্যাগ করেছেন, তাদেরই মূল্যায়ন করা হবে এবং হয়েছে।”

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কুমিল্লায় ধানের শীষের পাহারায় নৌকার মাঝিরা

আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫