সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পতি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্যামল ও সোনালী নামে এক দম্পতি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে তাওহীদের কালেমা পাঠ করান।

এর আগে গত মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিনের আদালতে ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা করেন তারা। ইসলাম গ্রহণের পর শ্যামলের নাম রাখা হয়েছে মো. আবিদ উল্লাহ, সোনালী দেবীর নাম আরোহী জান্নাত, বড় মেয়ে মনিষার নাম তাসনিম জান্নাত, ছোট মেয়ে তিশার নাম আরিশা জান্নাত এবং ছেলে আয়ুষ্মানের নাম রাখা হয়েছে মোহাম্মদ আনাস।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার গোপালনগর গ্রামের শ্যামল-সোনালী দম্পতি প্রায় ১০ বছর ধরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামে মসজিদ রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। শ্যামল সেখানে একটি সেলুন পরিচালনা করেন। নয় বছর আগে তাদের পরিবারে জন্ম নেয় বড় মেয়ে মনিষা। ছোটবেলা থেকেই স্থানীয় মক্তব-মাদরাসার শিশুদের সঙ্গে মিশতে গিয়ে মনিষা কয়েকটি সূরা মুখস্থ করে এবং বাসায় বাবা-মাকে কুরআন তেলাওয়াত শোনায়। এভাবেই ধীরে ধীরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন শ্যামল-সোনালী দম্পতি।

দুই বছর আগে শ্যামল তার সেলুনের কাস্টমার এলাকার কয়েকজন তরুণ ব্যবসায়ীর সঙ্গে ইসলাম গ্রহণ নিয়ে আলোচনা করেন। তাদের পরামর্শে দীর্ঘ সময় চিন্তা-ভাবনা করার পর অবশেষে তারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার রাতে শরীয়াহ মোতাবেক কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আকতারুজ্জামান, এমরান হোসেন বাপ্পি, তরুণ ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন ইয়াছিন, মো. আরিফুর রহমান, মো. মাহফুজুর রহমান, মো. ইলিয়াছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পতি

আপডেট সময় : ১১:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫