সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনলেন ইউনিয়ন জামায়াত আমির

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কিনতে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে নজির স্থাপন করলেন ইউনিয়ন জামায়াতের আমির তৈয়বুর রহমান। তার এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।

শুক্রবার জুমার নামাজের পর শতগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির ডিলার পণ্য বিক্রি শুরু করলে নিম্ন আয়ের মানুষ চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে লাইনে দাঁড়ান। এ সময় সেখানে উপস্থিত হন তৈয়বুর রহমান। তাকে দেখে অনেকেই বিস্মিত হয়ে সামনে জায়গা ছেড়ে দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে সবার পেছনে গিয়ে দাঁড়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তৈয়বুর রহমানের এ উদাহরণ দেখে লাইনে থাকা অন্যরাও শৃঙ্খলার সঙ্গে পণ্য সংগ্রহ করেন। দীর্ঘ সময় অপেক্ষা শেষে নিজের পালা এলে তিনি পণ্য নিয়ে বাড়ি ফেরেন। এ দৃশ্য মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন ও মহসিন কবিরাজ বলেন, “একজন সম্মানিত নেতা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনবেন— এটা আমরা ভাবিনি। তিনি চাইলে সহজেই সুবিধা নিতে পারতেন, কিন্তু তা না করে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।”

মাজহারুল ইসলাম নামে এক যুবক বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যারা মানুষের সঙ্গে থাকে। আজকের ঘটনা প্রমাণ করে নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্বশীলতা।”

এ প্রসঙ্গে তৈয়বুর রহমান বলেন, “আমি চাইলে সবার আগে পণ্য নিতে পারতাম, কিন্তু চাইনি আমার কারণে অন্য কারও অধিকার ক্ষুণ্ন হোক। আমাদের সংগঠন শেখায়— অন্যায় নয়, বরং ন্যায় ও শৃঙ্খলার মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনলেন ইউনিয়ন জামায়াত আমির

আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫