সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্নআয়ের পরিবার প্রতি কেজি ১৫ টাকা দরে চাল পাবে। প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচি ছয় মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, “আগামী আগস্ট থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি পুনরায় চালু হচ্ছে। এতে দেশের ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।”

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস চাল বিতরণ চলবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে ফেব্রুয়ারি ও মার্চে আবারও চাল বিতরণ করা হবে।

তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। একইসঙ্গে বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার : খাদ্য উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫