মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের পুনর্গঠন সম্পন্ন হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) উপজেলা কার্যালয়ে শুরা অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হন মাওলানা আব্দুল মালেক।
অধিবেশন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ইয়াহ্ইয়া এবং মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।
শুরা অধিবেশনে নতুন কমিটিকে আরো গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
islamicbdnews.com/SUT