হা’মা’সের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়ার আগে ফিলিস্তিনি বন্দীদের ওপর নি’র্যা’ত’ন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নে’গে’ভ কারাগারে বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রোববার (১২ অক্টোবর) তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানায়, ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিসের প্রকাশিত ও ইসরায়েলি মিডিয়ার উদ্ধৃতি দেওয়া ভিডিওতে দেখা গেছে— বন্দীদের হাত পেছনে বাঁধা, চোখে পট্টি, মাথা নিচু করে লাইনে হাঁটতে বাধ্য করা হচ্ছে। চারপাশে ইসরায়েলি সৈন্য ও পুলিশ সদস্যদের অবস্থান।
প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, এটি এক “বে’দ’না’দা’য়’ক ও অ’মান’বি’ক” দৃশ্য। যাদের যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তি দেওয়ার কথা, তাদেরই নে’গে’ভ কারাগারে নি’র্যা’ত’ন করা হচ্ছে।
ফিলিস্তিনি বন্দী ক্লাবের প্রধান আমজাদ আল-নাজ্জার তাঁর ফেসবুক পোস্টে বলেন, “ইসরায়েলি মিডিয়া যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েকজন বন্দীকে গাজায় নির্বাসনের আগে নে’গে’ভের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন বন্দীর বাড়িতে অ’ভি’যা’ন চালিয়েছে এবং পরিবারগুলোকে সতর্ক করেছে যেন তারা মুক্তির পর কোনো প্রকাশ্য উদযাপন না করে।
আল-কুদস সংবাদপত্র জানায়, এর আগে কয়েকজন বন্দী মুক্তির আনন্দে পরিবারকে ফোন করেছিলেন— এরপরই ওইসব পরিবারকে ইসরায়েলি বাহিনীর হুঁশিয়ারি পেতে হয়।
প্রসঙ্গত, গা’জা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৪৮ জন ইসরায়েলি বন্দীর বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং ১ হাজার ৭০০ জন ২০২৩ সালের অক্টোবর থেকে আ’ট’ক রয়েছেন। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত ২৫০ জন বন্দীর নাম প্রকাশ করেছে।
আইজে/