রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া পাটেরবাগ এলাকায় সোমবার (০৮ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বহু মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ভীতসন্ত্রস্ত হয়ে রাতভর আতঙ্কে কাটিয়েছে স্থানীয়রা।
এসইউটি/