মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ চক্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাদী আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি শফিকুল ইসলাম সিদ্দিকি, সহ-সভাপতি মাওলানা জিয়া উদ্দিন এবং খেলাফত ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার তত্ত্বাবধায়ক মুহাম্মদ কয়েছ আহমদ প্রমুখ।
আরও পড়ুন: গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ
এসইউটি/