মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার মুন্সীবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম।
[caption id="attachment_3638" align="alignnone" width="300"]
কমলগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কর্মসূচি পালিত। ছবি: হুসাইন আব্দুল আউয়াল[/caption]
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সভাপতি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা ও প্রবীণ আলেম, বলরামপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস ছবুর নাদিয়ার হুজুর হাফি, সাংগঠনিক সম্পাদক মৌলভী আব্দুল মুকিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম তারেক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা সংগঠন সম্পাদক মাওলানা জাবির আল মাহমুদ, খেলাফত নেতা আব্দুল মোমিত মতলিব প্রমুখ।
[caption id="attachment_3639" align="alignnone" width="300"]
কমলগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কর্মসূচি পালিত। ছবি: হুসাইন আব্দুল আউয়াল[/caption]
কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম, হাফেজ, ব্যবসায়ী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জয়নাল আবেদীন বলেন, “দ্বীনি দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমেই সমাজে ন্যায়, আদর্শ ও সুশাসনের পরিবেশ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ খেলাফত মজলিস দ্বীনের দাওয়াত ও সংগঠনকে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।”
এসইউটি/