জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেবেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
দলীয় সূত্র জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতির বাস্তবায়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জুলাই সনদের আইনি অবস্থান নিয়ে ইসলামী আন্দোলনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে।
এসইউটি/