হত্যা, অপহরণ, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, চাদাঁবাজি ও ডাকাতি সহ প্রায় ডজন খানেক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
শনিবার (৩০ আগষ্ট) মহেশখালী কালারমারছড়ার আলোচিত ২ সন্ত্রাসী আনছার উল্লাহ ও দেলোয়ার হোসেনকে কক্সবাজার সদর থেকে মহেশখালী থানা পুলিশের একটি টিম গ্রেপ্তার করেছে।
তাদের স্বীকারোক্তি মোতাবেক সন্ত্রাসী আনছার উল্লাহ ও দেলোয়ার হোসেনের আস্তনা কালারমারছড়া থেকে দেশীয় তৈরী এলজি, তাজা কার্তুজ ও বিভিন্ন সরন্জমাদি উদ্ধার করে।
সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী আনছার উল্লাহ ও দেলোয়ার হোসেন কালারমারছড়া পাহাড়ের গভীর অরণ্যে তাদের আস্তানা থেকে ভিডিও কলের মাধ্যমে অস্ত্রের প্রদর্শনী করে। সেই আলোচিত অস্ত্র প্রদর্শনীর ভিডিওটি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তৎ সময় থেকে মহেশখালী থানা পুলিশ আলোচিত দুই সন্ত্রাসীকে ধরার জন্য মরিয়া হয়ে উঠে। অভিযানের ধারাবাহিকতায় ২৯ আগষ্ট গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করে।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মন্জুরুল হক জানান, আলোচিত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য পুলিশ সারাক্ষণ অভিযান অব্যাহত রেখেছিল। অবশেষে তাদেরকে অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরোদ্ধে অসংখ্য মামলা রয়েছে।
এসইউটি/