ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা বিবেচনায় আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রচারণা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীরা শুধু সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপাতে ও বিলি করতে পারবেন। এসব প্রচারণায় প্রার্থীর নিজের সাদা-কালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে হলে প্রচার চালানো যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকার কোনো স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুর ওপর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা সামগ্রীর ক্ষতি করা নিষিদ্ধ।