বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টায় সোনারগাঁর মাদরাতুশ শরফে এ বৈঠক হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে রিকশা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক রাহমানী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ ও অফিস সম্পাদক মাওলানা ইসলামুল হক।
কেন্দ্রীয় ঘোষণার আলোকে বৈঠকে দাওয়াতি মাস উপলক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ আগস্ট, শুক্রবার বিকাল ৩টায় দাওয়াতি মাহফিল এবং বিকাল ৬টায় দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হবে। স্থান নির্ধারণ করা হয়েছে মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজ-সংলগ্ন হাইওয়ের দক্ষিণ পাশে।