আসন্ন ডাকসু নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে লড়বেন শামীম হোসেন। নির্বাচিত হলে তিনি এক বছর বিনামূল্যে ইংরেজি পড়ানোর ঘোষণা দিয়েছেন।
শামীম হোসেন বলেন, তার নিজস্ব ইংরেজি প্ল্যাটফর্ম Shameem Insight এর মাধ্যমে গত কয়েক বছরে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে পড়িয়েছেন। এর আগে তিনি সাইফুরস কোচিং সেন্টারের কোর্স সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি একটি উচ্চতর ইংরেজি লেখার কোর্স পরিচালনা করেন, যেখান থেকে বহু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি করছেন।
তিনি আরও বলেন, “প্রতি ব্যাচ থেকে আমাদের প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা আয় হয়। তবে ঢাবির শিক্ষার্থীরা যারা ইংরেজি ভাষা শিখতে চায়, তাদের জন্য আমি সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্স করাব।”