ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন শেখ মোহাম্মদ মারুফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তিনি ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
রোববার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মারুফ বলেন, “ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।”
২০২৪ সালের অক্টোবরে তিনি ঢাকা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। এর আগে সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।