রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে বৈ’ষ’ম্য’বি’রো’ধী আন্দোলন কেন্দ্রিক হ’ত্যা’চে’ষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুরকে আদালতে হাজির করে জেলহাজতে রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদীর জবানবন্দিতে আসামির জড়িত থাকার প্রমাণ মিলেছে। ধানমন্ডি-৩২ এ সাধারণ মানুষের হাতে আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।
শুনানিতে আসামিপক্ষ জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। সেখান থেকে তাকে পুলিশ গ্রে’ফ’তার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, বৈ’ষ’ম্য’বি’রো’ধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। দুপুর আড়াইটায় আসামিরা গু’লি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গু’লি আরিফুলের পিঠে ঢোকে। পরে তিনি দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় তিনি একটি হ’ত্যা’চে’ষ্টা মামলা করেন।