১৫ আগস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে ‘শোকগাথা’ পোস্ট করায় দেশের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকা ছাত্র-জনতার ক্ষোভের মুখে পড়েছেন। তাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে ফ্যা’সি’স্ট শাসনকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসানসহ অনেকের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র-জনতা কালচারাল ফ্যা’সি’স্টদের প্রতীকী জুতাপেটা কর্মসূচি পালন করে। সেখানে একটি ব্যানারে অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক, সংগীতশিল্পী ও লেখকদের ছবি টানিয়ে প্রতীকী জুতাপেটা করা হয়।
ব্যানারে থাকা তারকাদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, শমি কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শাকিব খান, মেহের আফরোজ শাওন, নাজিফা তুষি, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, সাজু খাদেমসহ আরও অনেকে। এছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, লেখক সাদাত হোসাইন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ ও নাট্যকার সুমন আনোয়ারও ফ্যা’সি’স্ট শাসনের প্রতি সহানুভূতির অভিযোগে তোপের মুখে পড়েছেন।
অভিযোগ উঠেছে, এদের অনেকেই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাময়িকভাবে বিপ্লবের পক্ষে অবস্থান নিলেও এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে কাজ করছেন। ১৫ আগস্টকে কেন্দ্র করে তাদের নীরব সম্মতি প্রকাশ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
এ ঘটনায় বিপ্লবীদের সংগঠন জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স উত্তরায় এসব তারকাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, উত্তরার শুটিং হাউসে ফ্যা’সি’স্টদের দোসর তারকাদের শুটিং করতে দেওয়া হবে না।