অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে চাঁদাবাজদের মাস্টারমাইন্ড হিসেবে প্রমাণিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রূপনগর থানা ছাত্রদলের ৬, ৭ ও ৯২ নং ওয়ার্ডের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আকরাম আহমদ বলেন, “গতকাল প্রকাশিত একটি ভিডিওতে প্রমাণিত হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজ। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে ছাত্রলীগ সাধারণ মানুষকে জিম্মি করে রেখে নির্যাতন চালিয়েছে। এমন অপরাজনীতি ছাত্রদল কখনও করবে না।”