কক্সবাজারের রামুতে বজ্রপাতে সিরাজুল হক (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে গর্জনিয়া ইউনিয়নের খালেকুজ্জামান ব্রিজের পাশে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তিনি।
নিহত সিরাজুল হক কচ্ছপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গিলাতলী গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে। বর্তমানে তিনি গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।