বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি।
সোমবার সকালে তিনি বলেন, ৬টি সংস্কার কমিশনের অধীনে আলোচিত ১৯টি মৌলিক বিষয়ের মধ্যে বিএনপি ১২টিতে একমত হয়েছে এবং বাকি ৭টিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি ইতোমধ্যে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এই সনদ স্বাক্ষরিত হবে।”