“দাওয়াতি মাস ২০২৫” উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ মাগরিব এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। এতে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।
বৈঠকে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী দাওয়াতি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ধারাবাহিক পরিকল্পনার খসড়া প্রণয়ন করা হয়। দলের পক্ষ থেকে খেলাফতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জনগণের মাঝে ছড়িয়ে দিতে সকল শাখাকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়।