সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোহেল তাজ আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের উদ্দেশে তার ফেসবুক পেইজ থেকে অনতিবিলম্বে আনফলো করার আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, “শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে। এই গণহত্যার জন্য ডেভিলরাণীসহ দায়ী সকলের বিচার করতেই হবে।”
তিনি আরও লেখেন, “গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাওয়া জোম্বিলীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।”
তার পোস্টে সোহেল তাজ স্পষ্ট করে বলেন, “নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট, পচা, নীতি/আদর্শচ্যুত, লুটেরা, খুনি, গুম-নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে।”
সবশেষে তিনি সবাইকে নিজ বিবেক জাগিয়ে আত্মোপলব্ধি ও অনুশোচনার আহ্বান জানান।